দিনাজপুর

ঘোড়াঘাটে চেয়ারম্যান সাজ্জাত হোসেনের কম্বল বিতরণ

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাত হোসেন উপজেলা প্রশাসন থেকে প্রাপ্ত ও নিজ অর্থায়নে কেনা ১ হাজারেও বেশি শীত বস্ত্র কম্বল অসহায়,শীতার্থ ও হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেছেন।

গত ৭ দিনে রোববার পর্যন্ত তিনি উপজেলার সিংড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায়,শীতার্থ ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করেন। এ সময় তার সঙ্গে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যগনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ