দিনাজপুর

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি গ্রেফতার-১

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ শাহাজাদা (৩২)নামে একজন পাসপোর্ট যাত্রীকে গ্রেফতার করেছে।

আজ রবিবার দুপুর ২ টায় দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। পরে ইমিগ্রেশন অফিসার ইনচার্জ আরিফ হোসেন স্থানীয় থানায় শাহাজাদা সোপর্দ করেন।

গ্রেফতার শাহাজাদা সৈয়দপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের সাহেবপাড়া এলাকার মৃত মঞ্জুরুল আলম এর ছেলে। সে পৌরসভার ১৩ নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে।

হিলি ইমিগ্রেশন অফিসার ইনচার্জ আরিফ হোসেন বলেন, আজ দুপুর ২ টায় দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার জন্য শাহাজাদা নামে একজন পাসপোর্ট যাত্রী তার পাসপোর্ট জমা দেয়। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারি তার বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা রয়েছে এবং এই পথ দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করে। পরে তাকে আটক করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন মিঞা বলেন, বিকেলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় শাহাজাদা নামে এক জন পাসপোর্ট যাত্রী কে আটক করে থানায় জমা দেয়। আটক আসামীর বিরুদ্ধে সৈয়দপুর থানায় জ্বালাও পোড়াও মামলা রয়েছে। পরে সৈয়দপুর থানা পুলিশের সাথে কথা বললে তারা এ থানায় চলে আসেন এবং আটক আসমীকে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ