দিনাজপুর

ঘোড়াঘাটে ডা. জাহিদ হোসেনের শীতবস্ত্র বিতরণ

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলার ৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার গীর্জা , মন্দির,এতিমখানা ও মাদ্রাসাসহ মোট ২৩৪ টি ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অসহায় দুস্থ ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

আজ শনিবার বিকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে,উপজেলা বিএনপির সভাপতি শাহ মো.শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা আন্ত মান্ডলিক ফেলোশিপের সভাপতি সনাতন মার্ডি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র সরকার প্রমূখ।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি তার সহযোগী অঙ্গ সংগঠনে নেতাকমীরা উপস্থিত ছিলেন ।

এই বিভাগের আরও সংবাদ