দিনাজপুর

ঘোড়াঘাটে আড়ৎদার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে রানীগঞ্জ বাজার ধান, চাল, গম ও ভুট্টা আড়ৎদার ব্যবসায়ী সমিতির ২ বছর মেয়াদী ৫২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১লা জানুয়ারী) রাত ৮ টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার কার্যালয়ে সর্ব সম্মতিক্রমে মোঃ মাহফুজার রহমান লাবলুকে সভাপতি ও সাদেকুর রহমান রঞ্জুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য পদে মোঃ তাহের মন্ডলকে সহ-সভাপতি, মোঃ জাহাঙ্গীর আলমকে সহ সাধারন সম্পাদক, শ্রী সুব্রত কুমারকে কোষাধ্যক্ষ, কার্যকারী সদস্য পদে মঞ্জুরুল ইসলাম, আবু সাইদ, তারা মিয়া ও শাহাজাহান চৌধুরীকে নির্বাচিত করা হয়।

কমিটির উপদেষ্টা পদে মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, রমজান আলী, জাহাঙ্গীর আলম সরকার ও লিয়াকত আলীকে মনোনিত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ