বিজয় দিবস উপলক্ষে উপজেলার প্রান্তিক পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


হিলি প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলা গ্রামীণ জনপদে ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত হয়েছে
বাওনা ছাত্র কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে গতকাল বুধবার বিকেলে উপজেলার প্রান্তিক পর্যায় ফসলি জমি মাঠ সংস্কার করে এই খেলার অনুষ্ঠিত হয়। খেলাটি উদ্বোধন করেন হাকিমপ্রু উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান।
উদ্বোধনে ম্যাচে জয়পুর হাট একাদশ বনাম চিরিবন্দর একাদশ মাঝে খেলাটি শুরু হয়। খেলার এক পর্যায়ে দুই দলের মাঝে এক এক গোলের মধ্যেদিয়ে শেষ হয়। খেলা দেখতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় ফুটবল প্রেমী পুরুষ ও নারী দর্শক উপস্থিত।
নির্ধারিত সময় শেষে খেলায় সমতা থাকায় ট্রাইবেকারে চিরিবন্দর একাদশ জয়পুরহাট একাদশকে পরাজিত করে চিরিবন্দর একাদশ জয় লাভ করেন।
খেলা দেখতে আসে দর্শকরা বলেন, বিভিন্ন জায়গায় স্কুল ও কলেজ মাঠে খেলা হয়ে থাকে। এখানে খেলাটি ফসলি জমি মাঠ হওয়ায় অনেকে আসছেন খেলা আনন্দ নিতে।
হাকিমপুর উজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, ফসলি জমি মাঠ সংস্কার করে এলাকায় খেলাধুলা ব্যবস্থা করায় আয়োজন কারিকে ধনব্যাদ দিয়ে তিনি বলেন, গ্রামের প্রান্তি পর্যায় থেকে খেলাধুলার মধ্যেদিয়ে ওখান থেকে খেলোয়ার বের হয়ে আগামীতে আন্তর্জাতিক পর্যায় তারা খেলাধুলা করবে বলে মনে করেন।





