রাজধানী
মীর ফাতেমা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


মীর ফাতেমা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন মীর ফাতেমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তরঙ্গ নিউজের সহ-সম্পাদিকা রেহানা পারভীন জলি। ২২ ডিসেম্বর সোমবার ফাউন্ডেশনের পক্ষ থেকে সহস্রাধিক পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে।

শিক্ষা-শান্তি-সেবা ও সামাজিক উন্নয়নই মীর ফাতেমা ফাউন্ডেশনের মূল লক্ষ্য। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও পরোপকারের মাধ্যমে বিশ্বমানবতার কল্যাণেই এর যাত্রা।

আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, কর্মসংস্থান তৈরি, শিক্ষা উপকরণ বিতরণ, দারিদ্র্য বিমোচন, এতিম, গরিব, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভরণ-পোষণ, ছিন্নমূল ও পথবাসীদের পুনর্বাসন, ত্রাণ বিতরণ, স্বাস্থসেবা প্রদানসহ সব শ্রেণির নাগরিকের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গড়ার দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করছে ফাউন্ডেশনটি।





