রাজনীতি

গণহত্যার তথ্য জাতিসংঘকে সরবরাহ করতে সরকারের গাফলতিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্বেগ 

গতকাল  ২৩ ডিসেম্বর সোমবার, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ এক যৌথ বিবৃতিতে ’২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার তথ্য জাতিসংঘের তদন্ত দলকে সরবরাহ করতে সরকারের গাফলতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃবিতে নেতৃবৃন্দ বলেন, “জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানকে দমন করতে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার যে গণহত্যা চালিয়েছিলো তার সঠিক তদন্ত ও বিচার এদেশের মানুষের অন্যতম প্রধান দাবি। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, গণহত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও তাদের বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় উদ্যেগ নিতে সরকার ক্রমাগতভাবে ব্যর্থ হচ্ছে। গণহত্যার সাথে জড়িতদের অনেকে বিভিন্নভাবে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন কিন্তু সরকার তাদের গ্রেপ্তার করতে পারছে না এবং এসব ঘটনার প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য দেশের মানুষকে হতাশ করছে। অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ছাত্র-জনতার ওপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্ত অন্যতম অগ্রাধিকার হিসেবে ঘোষণা করে। কিন্তু সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারছি জাতিসংঘের তদন্ত দলকে এখনও পূনাঙ্গ তথ্য দেয়নি সরকার। অভ্যুত্থানের পর প্রায় ৪ মাস পেরোলেও কেন জাতিসংঘের তদন্ত দলকে তথ্য দেয়া হয়নি তা আমাদের বোধগম্য নয়। আমরা সরকারকে বলতে চাই, হাজারো ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনারা দায়িত্ব নিয়েছেন, আপনাদের প্রধানতম দায়িত্বের একটা এই গণহত্যার বিচার করা। সে জায়গায় কোন দূর্বলতা এদেশের মানুষ দেখতে চায় না। আমরা গণহত্যার বিচার নিশ্চিত করতে সকল পদক্ষেপ নেবার দাবি জানাই।”

এই বিভাগের আরও সংবাদ

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ এক যৌথ বিবৃতিতে কুমিল্লায় মব জাস্টিসের মাধ্যমে মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “যেকোন ব্যক্তি যদি অপরাধী হোন তার বিচার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। অপরাধীর বিচারের ক্ষেত্রে কোন পরিচয়ই বাধা হতে পারে না বলে আমরা বিশ্বাস করি। কিন্তু বিচারিক প্রক্রিয়াকে পাশ কাটিয়ে হেনস্থা, নির্যাতন, হত্যা ফ্যাসিবাদি তৎপড়তার অংশ এবং আইনগতভাবে অপরাধ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এরসাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই।”

এই বিভাগের আরও সংবাদ