দিনাজপুর

ঘোড়াঘাটে কিন্ডার গার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী এ মেধা বৃত্তি পরিক্ষায় উপজেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২য় ও ৫ম শ্রেনী ৩৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন, চলতি দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড আব্দুল আল মামুন কাওছার শেখ, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার সহ অনেকে।

এ বিষয়ে পরিক্ষা কেন্দ্র সচিবের দায়িত্ব থাকা সাবেক অধ্যক্ষ কার্তিক চন্দ্র সরকার বলেন,গনিত, বাংলা ,ইংরেজি, বিজ্ঞান ও বিশ্ব পরিচয় বিষয়ে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।পরিক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর ট্যালেন্টপুলে, সাধারন ও বিশেষ সহ তিনটি গ্রেডে নির্বাচিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র, সম্মাননা স্মারক ও বৃত্তির টাকা প্রদান করা হবে।

এই বিভাগের আরও সংবাদ