রাজনীতি

জনগণের সাথে প্রতারণার কোনো সুযোগ আর নেই: জোনায়েদ সাকি

আজ ২১ ডিসেম্বর ২০২৪, শনিবার বিকাল ২টায় মুক্তমঞ্চ টাউন হল চত্বর গণসংহতি আন্দোলন ময়মনসিংহ জেলা কমিটির উদ্যোগে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা’র দাবীতে গণসংলাপের অনুষ্ঠিত হয়। গণসংলাপে প্রধান অতিথি বক্তেব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি বলেন, একটি রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আজ স্বৈরাচারমুক্ত হয়েছে। একদিকে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, আপাতত দানবীয় স্বৈরচারের শাসন নেই কিন্তু স্বৈরতান্ত্রিক ব্যবস্থা রয়েছে পরতে পরতে। বর্তমান সরকার দাঁড়িয়ে আছে ওই অভ্যুত্থান এবং রক্তাক্ত আত্মত্যাগের ওপর।

জোনায়েদ সাকি বলেন, পূর্বতন সরকার যে দখল ও জবরদস্তির রাজনৈতিক সংস্কৃতি চালু করেছিলো ভবিষ্যতে কেউ যেন সেরকম করতে আর না পারে সেই অনুযায়ী এখন আমাদের রাষ্ট্রসংস্কার করতে হবে, রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তুলতে হবে।

এই বিভাগের আরও সংবাদ

কাজেই এমন নির্বাচন আয়োজন করতে হবে যাতে প্রত্যেক নাগরিক যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে, এমন আইনের শাসন লাগবে যেন কেউ দুর্নীতি-লুন্ঠন করে কেউ পার পেতে না পারে।

তিনি আরও বলেন, যে লাল ফিতার দৌড়াত্ম এত বছর ধরে চলেছে, সেটা এখনই এমনভাবে বন্ধ করার ব্যবস্থা করতে হবে যেন আর লাল ফিতার দৌরাত্ম দেখা না যায়।

তিনি আরও বলেন, ৭ই জানুয়ারি আগে আমরা বহুবার বলেছি জনগণ ঐক্যবদ্ধ হলে ফ্যাসিস্ট শাসকরা পালানোর জায়গা পাবে না। শুধুই সংবিধানে কতগুলো গণতান্ত্রিক সংস্কার করলেই হবে না, সেই সংস্কার রক্ষার জন্য জনগণের পক্ষের রাজনৈতিক শক্তি গড়ে না তুলতে পারলে রাষ্ট্রকে গণতান্ত্রিক করা যাবে না। জনগণের পক্ষে পরিচালিত করা যাবেনা। নিছক সংবিধানে কতগুলো ভালো কথাই কথার কথা হয়ে থাকবে। স্বৈরতন্ত্র যেন কোনভাবেই আর ফিরতে না পারে, স্বৈরাচারী ব্যবস্থা যাতে বাংলাদেশ রাষ্ট্রকে আর কব্জা করতে না পারে সেই লড়াই এবং রাজনৈতিক ব্যবস্থা জনগণকে প্রতিষ্ঠার দিকে যেতে হবে।

গণসংলাপে বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু, রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দীন পাপ্পু, জাতীয় পরিষদ সদস্য শামসুল আলম, সম্মিলিত পেশাজীবী সংহতির আহ্বায়ক মির্জা নাজমুল হুদা, জাতীয় পরিষদ সদস্য এ্যাডভোকেট অমিত হাসান দিপু, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত শিক্ষক রাহাত জাহান হোসেন, ভাসানী অনুসারী পরিষদ ময়মনসিংহ জেলা সভাপতি মাহবুব আলম জুয়েল, জেএসডির জেলা সাংগঠনিক সম্পাদক সুলতানা তরফদার, সেচ্ছাসেবী সংগঠক আলী ইউসুফ এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠকসহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ডে নেতৃবৃন্দ। সভায় এ আর এম মুসাদ্দিক আসিফের সঞ্চালয় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা আহ্বায়ক মোস্তাফিজুর রহমান।

এই বিভাগের আরও সংবাদ