রাজনীতি

হতাহতদের সহায়তায় ব্যর্থ হলে মন্ত্রণালয়ে ঢুকতে দেওয়া হবে না উপদেষ্টাদের: নুর

অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবে হতাহতদের সহায়তা দিতে ব্যর্থ হলে উপদেষ্টাদের মন্ত্রণালয়ে ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে গুলশানে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আয়োজিত এক সমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ

নুর বলেন, যাদের রক্তের বিনিময়ে সরকার গঠিত হলো, তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে পারেনি সরকার।

সম্প্রতি বিপ্লবে অংশ নেওয়া ছাত্রদের মৃত্যুর ঘটনা নিয়েও ধোঁয়াশা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

গণ অধিকার পরিষদ সভাপতি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনে উদ্বিগ্ন ভারত। দেশে প্রতিবিপ্লবের ষড়যন্ত্র চালাচ্ছে তারা।

এই বিভাগের আরও সংবাদ