দিনাজপুর

হিলিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হিলি প্রতিনিধিঃ শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজনে হিলিতে দ্বি-বার্ষিক সম্মলেন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০ টায় বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাকিমপুর শাখার সভাপতি মোহাম্মদ সবিরুল ইসলাম এব সভাপতিত্বে দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি জামিরুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা মুহাদ্দিস ডক্টর এনামুল হক, দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হক, হাকিমপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলামসহ অনেকে ছিলেন।

অলোচনা সভা শেষে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজনে দ্বি বার্ষিক সম্মেলনের মধ্যদিয়ে হাকিমপুর শাখা ৩৫ সদস্য কমিটি ঘোষনা করেন।

এই সম্মেলন হিলি স্থলবন্দর শ্রমিক, আটোরিকসা, ভ্যান চালকসহ সকল শ্রমিক সম্মেলন অংশ গ্রহন করে।

এই বিভাগের আরও সংবাদ