ঘোড়াঘাটে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ২, পুলিশের প্রেস ব্রিফিং

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে ৪৪ লাখ টাকা মূল্যর নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত (৩৭) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মিতালি গুচ্ছগ্রামের সেকেন্দার আলীর ছেলে আঁখিনূর মিয়া (৩৬)।
আজ বুধবার( ১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং কালে তিনি বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার কামদিয়া রোডে মাদকের বড় একটি চালান প্রবেশ করেছে।
পরে থানা পুলিশের একটি টহল দল গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে একটি সিএনজি তল্লাশি করে সিএনজিতে থাকা একটি কার্টুন থেকে ২২ হাজার পিচ মাদকদ্রব্য ট্যাবলেট ট্যাপেন্টাডল সহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





