দিনাজপুর

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

হিলি প্রতিনিধিঃ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে উদযাপন হয়েছে মহান বিজয় দিবস।

আজ সোমবার সূর্যদয় সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভসুচনা করা হয়। উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে পুষ্পস্তবক অর্পণ করবেন নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

পরে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও হাকিমপুর থানা, বিএনপিসহ বিভিন্ন সংগঠন ও স্থানীয় জনসাধারণ পক্ষ থেকে ফুল দিয়ে শহীদের শ্রদ্ধা ও স্বরণ করা হয়। পরে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া খায়ের করা হয়।

এছারাও বাংলাহিলি বাজারে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল সহ সকলে নেতাকর্মীরা অংশগ্রহন করেন

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ন সম্পাদক এসএম রেজা বিপুল, পৌরবিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হােসেন, সদস্য সচিব সোহাগ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ