দিনাজপুর

হিলিতে নারীদের অংশগ্রহনে চলছে দিনব্যাপী বিজয় মেলা

হিলি সংবাদদাতা:মহান বিজয় দিবস উপলক্ষে ভারত সীমান্তবর্তী দিনাজপুরের হিলিতে নারীদের অংশগ্রহণে শুরু হয়েছে দিনব্যাপী বিজয় মেলা।

আজ সোমবার সকাল ১১ টায় হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

তিনি বলেন, মুলত নারীদের স্বাবলম্বী করে তুলতেই এই মেলার আয়োজন করা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যান্ত চলবে এই মেলা। মেলায় ৩৮ টি স্টল স্থান তৈরি করা হয়েছে। এই স্টলের মধ্যদিয়ে তারা তাদের হাতের কাজ তৈরি বিভিন্ন পড়াক পসরা সাজিয়ে বেচা কেনা করতে পারবে।

মেলায় অংশগ্রহন কারা হিলি উদ্যোক্তা ডলি আক্তার বলেন, বিজয় মেলাতে অংশগ্রহন করতে পাড়ায় আমরা অনেক খুশি। কারক নারীরা আগের তুলনাই এখন অনেক এগীয়ে গেছে। নারীরা তাদের নিজ হাতে তৈরি বিভিন্ন পোশাক ও পিঠাপুলি, কেক, প্রসাধনী সহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে মেলায় অংশগ্রহন করেছে।

আরেক জন্য মেলায় অংশগ্রহন কারা হিলি উদ্যোক্তা তিনা সাহ বলেন, মেলাতে অংশগ্রহণ করতে পাড়ায় খুশি, আমরা সাধারত বাড়ি থেকে অনলাইনের মধ্যমে আমাদের নিজেদের হাতের তৈরি খাবার সামগ্রী বিক্রি করে থাকি। এইবার মেলায় সেইসব খাবার আইটিম নিয়ে মেলাই অংগ্রহন করতে পাড়ায় খুশি।

তিনি আরো বলেন, সকাল থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভির মেলাতে। এদিকে বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ আসছে। বেচা কেনা ভালোই হচ্ছে। দর্শনার্থীদের ব্যাপক সাড়ায় খুশি নারী উদ্যোক্তারা।

ক্রেতা লাবলী আক্তা বলেন, স্বামীকে নিয়ে বিজয় মেলায় আসছি। কিছু নাস্তা খাওয়া হয়েছে এবং কেনা কাটা চলছে। এইসব মেলা প্রতি বছরে হলে ভালো হত। মেলায় আসলে অনেক কিছুর সাথে পরিচিতি হওয়া যায়। নতুন নতুন হাতে তৈরি অনেক কিছু কেনা যায়। মেলাতে যেসব পণ্যে পাওয়া যায়। এগলো বাজারে পাওয়া যায়না। তাই স্বামীর সাথে মেলায় আসা।

এই বিভাগের আরও সংবাদ