দিনাজপুর
ঘোড়াঘাটে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত


ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সহকারি কমিশনার ভুমি ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওছার শেখ,ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক,সহকারি শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াকিল,উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা চৈতি রানী, মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র,মো.নাসিম মিয়া,শিক্ষার্থী মোছা.আয়েশা সিদ্দিকা,মৃত্তিকা মহন্তসহ অনেকে।
আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ নেয়া ৬ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়।





