মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল


সুমন,স্টাফ রিপোর্টারঃইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে তা নিষিদ্ধের দাবি এবং ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি) মোংলা উপজেলা ও পৌর শাখা।
বুধবার (৪ডিসেম্বর) সন্ধ্যায় পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
বিক্ষোভ মিছিলে ‘দিল্লি না ঢাকা’,ঢাকা, ঢাকা’, ‘ইসকন সব জঙ্গি’ স্বৈরাচারের সঙ্গী’, ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না’, এবং ‘ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান’ এসব শ্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমরা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে প্রতিবেশীর মতো। স্বাধীন বাংলাদেশের জনগণকে অনিরাপদ করার গভীর ষড়যন্ত্রে যারা লিপ্ত কাউকে ছাড় দেয়া হবেনা। দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে বিএনপি নেতাকর্মীদের। আমরা সেই কাজে সর্বদা প্রস্তুত আছি। আমরা ভারতের আগরতলায় বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো ও হাইকমিশনে হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এসময় মোংলা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এমরান হোসেন, মোকসেদুল আলম গামা, খোরশেদ আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান হাওলাদার, যুগ্ম আহবায়ক বাবুল হোসেন রনি বাবুল, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, পৌর যুবদল নেতা মোঃ আলাউদ্দিন সহ বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





