রাজধানী

সাবেক আইজিপি বেনজীর আহমেদের ক্যাশিয়ার জসীম গ্রেপ্তার

সাবেক আইজিপি বেনজীর আহমেদের ক্যাশিয়ার নামে পরিচিত জসীম উদ্দীনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম।

এই বিভাগের আরও সংবাদ

তিনি বলেন, বাড্ডা থানায় একটি মারামারির ঘটনায় জসীম উদ্দীন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জসীম চট্টগ্রাম জেলার চন্দনাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান।

এই বিভাগের আরও সংবাদ