দিনাজপুর

ঘোড়াঘাটে আম বাগানে মিলল ভ্যান চালকের লাশ

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ভরত চন্দ্র দাশ(৫৫) নামে এক ব্যাটারি চালিত ভ্যান চালককে হত্যা করে করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার কালুপাড়া পিটালী গাছা গ্রামের মৃত কালীদাস চন্দ্রের ছেলে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ বুলাকীপুর ইউনিয়নের লোহারবন্দর গ্রামের একটি আম বাগান থেকে তার লাশ উদ্ধার করে।

থানা ও পরিবার সুত্রে জানাগেছে,জীবিকার তাগিদে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে প্রতিদিনের ন্যায় ভরত চন্দ্র (৫৫) সোমবার বিকালে বাড়ি থেকে বের হয়। একই দিন রাতে বাড়িতে না ফিরাই পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার হদিস পাননি।

মঙ্গলবার সকাল ৭ টার দিকে স্থানীয় এক ব্যক্তি আম বাগানে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে,পুলিশ এসে লাশটি উদ্ধার করে ।

এবিষয়ে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, প্রাথমিকভাবে সিমটম দেখে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে দুর্বৃত্তরা তাঁর অটো ভ্যান নিয়ে পালিয়ে গেছে। লাশ উদ্ধারের সময় গলায় চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে তিনি জানান।

এই বিভাগের আরও সংবাদ