বাগেরহাট

শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের নির্দেশ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের

সুমন,স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপি অংগ সংগঠনের উদ্যেগে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৯নভেম্বর) বিকাল ৫টায় রামপাল বড়দিয়ায় বিএনপির আয়োজনে হাজি আরিফ বিল্লাহ মাদ্রাসা মাঠ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা লায়ন ডক্টর ফরিদুল ইসলাম।

এ সময়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। দলের কোন নেতাকর্মী কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করলে দল তার দায় নেবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রীষ্টান ধর্মসহ সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকবে। কোন অন্যায়কারী যতবড় নেতা হোক না কেন তাকে কোন ছাড় দেয়া হবে না। মাদক সন্ত্রাস চাঁদাবাজী কাউকে ছাড় দেয়া হবেনা। দেশের মানুষের স্বার্থে, দলের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে হ্মমতায় আনতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম,যুবদল,ছাত্রদলসহ সকল অংগ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ