দিনাজপুর
নূরুল ইসলামের ৭ম মৃত্যু বার্ষিকী আজ


ঘোড়াঘাট ( দিনাজপুর) প্রতিনিধি: আজ শুক্রবার (২৯ নভেম্বর) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সু-শাসনের জন্য নাগরিক- সুজনের সাবেক সাধারণ সম্পাদক, সমাজসেবক ও সংগঠক মো. নূরুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী
তিনি ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কৃষ্ণরামপুর ফাজিল মাদ্রাসা সহকারী মৌলভী শিক্ষক ছিলেন এবং জয়রামপুর উচ্চ বিদ্যালয়, জয়রামপুর ছিন্নমূল শিক্ষা নিকেতন ও জয়রামপুর পল্লী- কানন প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন।
২০১৭ সালের ২৯ শে নভেম্বর ঢাকার আল-হেলাল মেডিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে স্টক জনিত কারনে তার মৃত্য হয়। মৃত্যু কালে তার বয়স ছিল ৫৫ বছর।
মৃত্যুকালে স্ত্রীসহ ৩ সন্তান রেখে যান। তার মৃত্যু দিবসে পিতার জন্য তার সন্তানরা সকলের কাছে দোয়া চেয়েছেন।





