রামপালে গরিব অসহায় চাষীদের বিনামূল্যে আমন ধান কাটার কর্মসূচির শুভ উদ্বোধন


সুমন,স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালে ১০টি ইউনিয়নে গরিব অসহায় চাষীদের স্বেচ্ছায় বিনামূল্য আমন ধান কাটার কর্মসূচি শুভ উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি গবেষণা বিষয়ক সম্পাদক, কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
গতকাল বুধবার (২৭নভেম্বর) দুপুর ২ টায় রামপাল উপজেলা কৃষক দলসহ বিএনপির ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে মোংলা-খুলনা মহাসড়ক সংলগ্ন ভাগা মহিলা কলেজের পাশে রামপাল উপজেলার ১০টি ইউনিয়নে গরিব অসহায় চাষীদের স্বেচ্ছায় বিনামূল্য আমন ধান কাটা কর্মসূচির শুভ উদ্বোধন করেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, অতীতেও আমরা স্বেচ্ছায় আমাদের নেতা কর্মীদের সাথে নিয়ে বিনামূল্য আমন ধান কেটে ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। এ বছরও আমরা উপজেলার ১০টি ইউনিয়নে গরিব অসহায় চাষীদের পাশে দাঁড়িয়েছি।
এসময়ে উপজেলা কৃষক দলের সভাপতি শেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আলম মুন্সী, কবির হোসেন সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।





