বাগেরহাট

ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি আঃ লতিফ আর নেই

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদার (৬৬) আর নেই। তিনি শনিবার (২৩ নভেম্বর) রাত সারে ১১ টার দিকে ঢাকার বক্ষ্যব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চাড়াখালী গ্রামের বাসিন্দা আঃ লতিফ হাওলাদার ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয় শনিবার রাত ১১.৩০ মিনিটে ঢাকার বক্ষ্যব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এর আগে গত ১৫ নভেম্বর ফুসফুসের সমস্যা নিয়ে ওই হাসাপাতালে ভর্তি হওয়ার ৯দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি ১৭ বছর ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। তার স্ত্রী মোসাঃ সাহিদা বেগম পিরোজপুর জেলা বিএনপির মহিলাদলের সভাপতি ও ইন্দুরকানী উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান। তিনি সেউতিবাড়ীয়া গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের মেঝ ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

তার মৃত্যুতে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব ওয়াহিদুজ্জামান লাভলু ও ইন্দুরকানীর সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মাসুদ সাঈদী গভীর শোক প্রকাশ করেছেন।

এই বিভাগের আরও সংবাদ