ভোলা
ভোলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ নিতে ছুটে গেলেন বিএনপির নেতা হেলাল উদ্দিন


ইয়ামিন হোসেন,ভোলা: ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বান্দেরপার এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ব্যবসায়ীদের খোঁজ নিলেন ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন।
শুক্রবার (২২ নভেম্বর) হেলাল উদ্দিনের নেতৃত্বে জেলা যুবদল নেতা মোস্তফা কামালসহ একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যান।
এ সময় বিএনপির এ প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিয়ে, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ : গতকাল রাতে ভেদুরিয়া বান্দেরপার এলাকায় অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।





