খুলনা

খুলনায় ৪ কেজি গাঁজাসহ আটক ১

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরীকে মাদকমুক্ত রাখতে তৎপরতা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ ২৩ নভেম্বর শনিবার দুপুরে খুলনা মহানগরীর সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকা থেকে মোঃ ইকবাল হোসেন (৫৫), পিতা-মৃত: মোসলেম মিয়া, সাং-ভাউকসার জমাদ্দারবাড়ি, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা কে ৪ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেছে।

মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ