বাগেরহাট

রামপালে মামলাবাজ কামাল শেখ রিপানের বিরুদ্ধে মানববন্ধন।

সুমন,স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালে মামলাবাজ কামাল শেখ রিপানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী আজ বুধবার (২০নভেম্বর) সকালে ১০টায় রামপালের উজলকুড় ইউনিয়নের মানিকনগর গ্রামে মানববন্ধন করেন স্থানীয় ভুক্তভোগীরা।

জানা যায়,কামাল শেখ রিপান ভূমি দস্যু,সন্ত্রাসী, মাদককারবারি মামলাবাজ, আওয়ামীলীগের দোসর নৃহ-মানুষের উপর অত্যারকারী। মানিকনগর এলাকার মৃত দাউদ শেখের ছেলে কামাল শেখ রিপান।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, আমরা এখানে একত্রিত হয়েছি কামালের অত্যাচারের শিকার হয়ে। কামাল শেখ রিপান একজন বড় মাপের ভূমি দস্যু, সন্ত্রাসী, মাদককারবারি মামলাবাজ। বড় বড় অপকর্মে সাথে জড়িত আমাদের কে এমন ভাবে হেনস্ত করতেছে বসতবাড়িতে বসবাস করাটা দুষ্কর হয়ে পড়েছে। এর যন্ত্রণায় আমরা অতিষ্ঠ। আমরা এই কামালের হাতে থাকে মুক্তি চাই। সুন্দর ও স্বাভাবিকভাবে ভাবে এলাকাবাসী আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমরা এলাকাবাসি কামালের বিচারের জোর দাবি জানাই।

এসময়ে এলাকার নির্যাতিতরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে।

এই বিভাগের আরও সংবাদ