ঘরে বসে কাজের খোঁজ পাবেন যে ২৫ ওয়েবসাইটে


পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় শিক্ষিত কর্মপ্রত্যাশীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার মধ্য ধাওয়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় যুব ঐক্য সমাজকল্যাণ পরিষদের সভাপতি সোনিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জনসাধারণ পরিষদের চেয়ারম্যান সালমান খান বাদশা। এতে বিশেষ অতিথি ছিলেন ভান্ডারিয়া ১৫১ নিবন্ধিত সংগঠন জোটের মহাসচিব জহিরুল ইসলাম সোহাগ।
সভায় আরও বক্তব্য দেন, লক্ষীপুরা একতা যুব কল্যাণ সংস্থার সভাপতি আরিফ বিশ্বাস, হেতালিয়া সমাজসেবিকা কাউন্সিল প্রেসিডেন্ট যুবনেত্রী রোজিনা আক্তার, ভান্ডারিয়া ইয়ূথ সোসাইটির মহিলা বিষয়ক সম্পাদিকা ফারজানা আক্তার সাথী, গ্রামীণ মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী নাজমুন নাহার তালুকদার, সমাজসেবক জাহাঙ্গীর হাওলাদার ও যুব সংগঠক রেজাউল করিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সালমান খান বাদশা বলেন, ঘরে বসে কাজের খোঁজ পাবেন যে ২৫ ওয়েবসাইটে। ইনসাইডার মাস্কি এখন জনপ্রিয় এমন ২৫ টি ওয়েবসাইটে নাম প্রকাশ করছে যেখান থেকে দক্ষতা অনুসারে কাজের খোঁজ পাওয়া যাবে। ১. ফ্রিল্যান্সারম্যাপ। ২. টপটাল। ৩. ল্যান্ডিং জবস। ৪. আউটসোর্সলি। ৫. ওয়েলফাউন্ড। ৬. ড্রিবল। ৭. গান ডট আইও। ৮. ভার্চুয়াল ভোকেশনস। ৯. স্কিপ দ্যা ড্রাইভ। ১০. জবস্প্রেসো। ১১. রিমোট ইন ইউরোপ। ১২. ক্যারিয়ার ভল্ট। ১৩. মনস্টার ডটকম। ১৪. উই ওয়ার্ক রিমোটলি। ১৫. জবগেদার। ১৬. গুরু ডটকম। ১৭. ওয়ার্কিং নোমাডস। ১৮. জাস্টরিমোট। ১৯. প্যানজিয়ান ডটকম। ২০. গ্লাসডোর ডটকম। ২১. ইনডিড ডটকম। ২২. ফ্রিল্যান্সার ডটকম। ২৩. ফাইভআর। ২৪. আপওয়ার্ক। ২৫. ফ্লেক্সজবস।
সালমান খান বাদশা আরও বলেন, সোনিয়া আক্তারের প্রতিষ্ঠান ৫ শতাধিক লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে। সোনিয়ারা আমাদের যুব সংগঠনের গর্ব ও অহংকার। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সোনিয়া আক্তারকে সাপোর্ট দিচ্ছেন তার স্বামী ভান্ডারিয়ার যুবরত্ন জহিরুল ইসলাম সোহাগ। সোহাগ ও সোনিয়ার হাত ধরে বেকারমুক্ত ধাওয়া ইউনিয়ন প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।





