রামপালে গৌরম্ভা ইউনিয়নের মহিলাদের সাথে মতবিনিময় সভা


সুমন,স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালের গৌরম্ভা ইউনিয়নের মহিলাদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি নেতা লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম।
আজ শনিবার(১৬নভেম্বর)বিকালে গৌরাম্ভা ইউনিয়ন বিএনপি ও সকল অংঙ্গসংগঠনের আয়োজনে নারীদের নিয়ে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।
গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মাষ্টার মুজিবুর রহমান যোয়ার্দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম বলেন,আমরা এদেশে বসবাসরত সকলেই একত্রে বসবাস করব। হিংসা বিবাদ ভুলে সকলে অসাম্প্রদায়িক দেশ গড়ার লহ্ম্যে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সকলকে মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে হবে। সকলকের কর্মসংস্থানের ব্যাবস্থা করতে হবে। সকলকে একত্রিত হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সুন্দর সমাজ গড়তে হবে,সুন্দর একটি জনপদ গড়তে হবে। জননেতা তারেক রহমানের নির্দেশে সুন্দর একটি দেশ গড়তে হবে।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারি। রামপাল উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামসহ সকল অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





