দিনাজপুর
ঘোড়াঘাটে এসিল্যান্ডের বাজার মনিটরিং


ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে শাক- সবজ্বিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বাজার মনিটরিং করেন সহকারী কমিশনার(ভুমি) আব্দুল আল মামুন কাওছার শেখ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে তিনি বাজার মনিটরিং করেন। এসময় তার সাথে ঘোড়াঘাট থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন
এবিষয়ে এসিল্যান্ড আব্দুল আল মামুন কাওছার শেখ দৈনিক যায়যায়দিনকে বলেন, উপজেলার রানীগঞ্জ বাজার মনিটরিং করা হয়। এসময় বিভিন্ন দোকানদারদের সাথে কথা বলে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করার পরামর্শ দেয়া হয়। মূল্য তালিকা টানানো, ক্রয়ের ভাউচার সংরক্ষণ ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় না করতে বিভিন্ন ব্যবসায়ীদেরকে পরামর্শ দেওয়া হয়। কাউকে কোন জেল- জরিমানা করা হয়নি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।





