দিনাজপুর

ঘোড়াঘাটে বিএনপির কর্মী ও সমাবেশ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার বিকালে রানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ মাঠে সিংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোজামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ শামীম হোসেন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাবলু।

আরও বক্তব্য রাখেন, সিংড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, যুগ্ন সাধারন সম্পাদক ইউনুস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মফিদুল ইসলাম, সদস্য সচিব আল রাজিব প্রমুখ। এসময় উপজেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ