খুলনা

খুলনা জেলা আ’লীগ সভাপতির বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের বাড়ি থেকে একটি রাইফেল, একটি রিভলবারসহ গুলি ও ভারতীয় রূপি উদ্ধার করেছে যৌথ বাহিনী। ১২ নভেম্বর মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি’র) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাঃ আহসান হাবীব স্বাক্ষরিত উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ নভেম্বর ভোর রাতে পুলিশ এবং সেনাবহিনীর সমন্বয়ে যৌথবাহিনী খুলনা মহানগরীর রূপসা স্ট্যান্ড রোডে শেখ হারুনুর রশিদের বাড়িতে অভিযান চালায়।

এ সময় বাড়ির ৪র্থ তলা থেকে একটি রাইফেল, ১৩ রাউন্ড রাইফেলের গুলি, ৪টি রাইফেলের গুলির খোসা, একটি রিভলবার, ২০ রাউন্ড রিভলবারের গুলি, রাইফেলের গুলির চার্জার ২ টি, পিস্তলের কভার-১ টি, রাইফেলের কভার-১ টি, ২৫০ ভারতীয় রূপির নোট উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি।

এই বিভাগের আরও সংবাদ