রাজনীতি

সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো’র সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে বসেছে দলটির একটি প্রতিনিধি দল।

রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

এই বিভাগের আরও সংবাদ

বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো এর নেতৃত্বে চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিচেল লো ও সিঙ্গাপুর হাইকমিশনের ডেস্ক অফিসার রাহুল আব্রাহাম বিএনপির মহাসচিবের সঙ্গে বৈঠকে বসেছেন।

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির পক্ষ থেকে উপস্থিত আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য এনামুল হক চৌধুরী এবং বিএনপি নেত্রী শামা ওবায়েদ।

এই বিভাগের আরও সংবাদ