বস্তায় আদা ও চুইঝালে বাজিমাত ময়নার


পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট: সুপারি বাগানের পতিত জমিতে বাণিজ্যিক ভাবে বস্তায় আদা চাষ করেছেন সফল নারী উদ্যোক্তা ময়না বেগম। সুপারি বাগানের ২৭ শতাংশ জমিতে ১৮শ বস্তা আদা লাগিয়েছেন তিনি। আদার পাশাপাশি মসলা ও ঔষধিগুণ সমৃদ্ধ চুইঝাল গাছ চাষ করেছেন সফল উদ্যোক্তা ময়না। বাগানে গেলেই সিমেন্ট ও সারের বস্তায় সুপারি গাছের ফাঁকে ফাঁকে পতিত জমিতে সারি সারি আদার গাছ সবুজ বাগানে রুপ নিয়েছে। বস্তায় আদা চাষ করে এলাকা জুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন ময়না বেগম। তার আদা চাষের পদ্ধতি দেখতে বিভিন্ন এলাকার মানুষ প্রতিদিন আসছেন।
নারী উদ্যোক্তা ময়না বেগম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিমান্ত ঘেঁষা প্রত্যান্ত এলাকার গোতামারী গ্রামের আজম আলীর স্ত্রী। ময়না বেগম বস্তায় আদা চাষের পাশাপাশি মসলা ও ঔষধিগুণ সম্পূর্ণ ৬শ ৫০টি চুইঝাল গাছ চাষ করেছেন। সংসারের কাজের ফাঁকে ফাঁকে তিনি আদা ও চুইঝাল গাছ পরিচর্যা করেন। তার ইচ্ছা বস্তায় আদা চাষে নারীদেরকে উদ্বুদ্ধ করা। তাকে দেখে এখন অনেক নারী এ পদ্ধতিতে আদা চাষে আগ্রহী।
বস্তায় আদা চাষ একটি লাভজনক ফসল। সঠিক পরিকল্পনায় চাষা করলে ২ থেকে ৩ গুণ লাভ হয়। পাশাপাশি ছায়া বা পতিত জমিতে আদা চাষ করা সম্ভব। বস্তায় মাটি ভরাট করে আদা চাষ কৃষকের কাছে একটি নতুন ধারণা বা পদ্ধতি। বর্ষাকালে বর্ন্যা ও অতি বৃষ্টিতে অনন্য ফসল ক্ষতি হলেও বস্তা আদা সরিয়ে নিয়ে নিরাপদ স্থানে সরানো যায়। বস্তা পদ্ধতিতে আদা চাষ এলকায় নতুন হলেও কৃষি বিভাগের পরামর্শে দামী এই মসলা চাষে আগ্রহী হচ্ছে কৃষকরা। বাংলাদেশে মসলার মধ্যে আদা একটি গুরুত্বপূর্ণ উপাদন। আদা চাষে পরিমাণ মতো জৈব ও রাসায়নিক সার এবং দানাদার কীটনাশক বেলে দো-আঁশ মাটির সঙ্গে মিশিয়ে বস্তায় ভরে। প্রত্যক বস্তায় তিনটি করে আদা দেয়া যায়। বস্তা গুলো সুপারি গাছের ফাঁকে ফাঁকে সারিবদ্ধভাবে লাগানো হয়। বস্তা পদ্ধতিতে আদা চাষ করলে মাটিবাহিত রোগের আক্রমণ কম হয়।
কৃষি খাতকে আধুনিকতার প্রসার ঘটতে বর্তমানে বাড়ির উঠানে বা পতিত, নিচু জলাশয় জমিতে বস্তায় আদা চাষে ঝুঁকছে কৃষকরা। এছাড়াও সুপারি গাছে চুইঝাল গাছ কিংবা বিভিন্ন ধরনের গাছে চুইঝাল চাষ করছে ময়না। অল্প খরচে অধিক লাভ হওয়ায় বস্তা পদ্ধতিতে আদা ও চুইঝাল গাছ চাষে আগ্রহী নারী উদ্যোক্তা ও চাষিরা।
ময়না বেগম জানান, আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষনে অংশগ্রহন করে ময়না বেগম। প্রশিক্ষণে কৃষি অফিসার পরামর্শ দেন সুপারী বাগানে বস্তায় আদা চাষ করা যায়। সেই থেকে গতবছর সুপারি বাগানের ফাঁকা জায়গা পরিক্ষামূলক ৭০বস্তা আদা চাষ করে ময়না বেগম। আদার পাশাপাশি ইউটিউব দেখে চুইঝাল চাষেও উদ্বুদ্ধ হন তিনি। প্রতিটি বস্তায় ১থেকে ঢেড় কেজি করে আদা হয়ে থাকে। এতে ভালো লাভ হয়। এবছর বানিজ্যিক ভাবে ২৭ শতক সুপারি বাগানে ১৮শ বস্তা আদা চাষ করেন তিনি। আদা চাষে পঞ্চাশ হাজার টাকা খরচের বিপরীতে প্রায় তিন লক্ষ টাকা লাভের আশা করছেন তিনি।
নারী উদ্যোক্তা ময়না বেগম বলেন, সাধারণভাবে আদা চাষের চেয়ে বস্তা পদ্ধতিতে ফলন বেশি হয়। আমি আশা করছি এই পদ্ধতিতে আদা চাষে ভালো লাভবান হবো। আদার পাশাপাশি সুপারি গাছে ৬শ ৫০টি চুইঝাল গাছ লাগাইছি। চুইঝাল চাষে তেমন পরিশ্রম হয়না এবং খরচও অনেক কম। আশা করছি ভালো লাভ হবে। উত্তরাঞ্চলে প্রত্যেক কৃষকের সুপারি বাগান আছে। আমি সবাইকে এই পদ্ধতি আদা ও চুইঝাল চাষে সবাইকে উদ্বুদ্ধ করছি।
হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া বলেন, অনেকেই এখন বাণিজ্যিকভাবে আদা চাষ করছে। তেমনি সফল নারী উদ্যোক্তা ময়না বেগম সুপারী বাগানে বস্তা পদ্ধতিতে আদা চাষে আলোড়ন সৃষ্টি করেছেন। আদার পাশাপাশি তিনি ৬শ ৫০টি চুইঝাল গাছ লাগিয়েছেন। উপজেলা কৃষি অফিস থেকে সবধরনের সহোযোগিতা ও খোঁজ খবর নিচ্ছে।





