বাগেরহাট
কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে অস্ত্রসহ আটক ১


সুমন,স্টাফ রিপোর্টার: খুলনার দাকোপ উপজেলার ঠাকুরবাড়ি খেয়াঘাট এলাকা থেকে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি দেশীয় ওয়ান শুটার পাইপ গানসহ মোঃ ইসমাইল শেখকে আটক করেন কোস্ট গার্ড পশ্চিম জোন(মোংলা)।
আজ শনিবার(০৯নভেম্বর)সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়,আটককৃত মোঃ ইসমাইল শেখের বিরুদ্ধে রামপাল থানায় ২টি মাদক মামলাও রয়েছে। জব্দকৃত ওয়ান শুটার গান ও আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রকৃয়াধীন রয়েছে।





