রাজধানী

বাংলামটর-মগবাজার সড়ককে ‘আরিফ-সৌভিক সড়ক’ নামকরণের দাবি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের

গত ৭ নভেম্বর ২০২৪, বৃহঃস্পতিবার, সন্ধ্যা ৫:৩০ টায় সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর উদ্যেগ ও বাংলামটর-মগবাজার সড়ককে ‘আরিফ-সৌভিক সড়ক’ নামকরণের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মানবন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শুভ দেবের সঞ্চালনায় সমাবেশে সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, অর্থ সম্পাদক ফারহানা মুনা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক, ঢাকা মহানগরের সভাপতি আল-আমিন রহমানসহ নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ

সমাবেশে বক্তারা বলেন, “বাংলাদেশে প্রতিবছর বিপুল পরিমান মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হোন। দূর্ঘটনা বলা হলেও আমরা মনে করি সড়ক দুর্ঘটনা নিছক দুর্ঘটনা নয় বরং কাঠামোগত হত্যাকাণ্ড। রাস্তার দূরাবস্থা, যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা না থাকা, যানবাহনের ফিটনেস ও অদক্ষ চালকের কারণে দুর্ঘটনা ঘটে। আর এসব দেখভাল করার দায়িত্ব যাদের তারা এসব ব্যাপারে উদাসীন যার ফলেই প্রতিবছর বিপুল পরিমাণ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান। সেজন্যই আমরা সড়ক দুর্ঘটনাকে নিছক দুর্ঘটনা না বলে কাঠামোগত হত্যাকান্ড বলি। সড়কে এই কাঠামোগত হত্যাকান্ডের শিকার যেনো আর কাউকে হতে না হয় তার জন্য সড়ক নিরাপদ করতে সমন্বিত উদ্যেগ নেবার দাবি জানাই।”

সভাপতির বক্তব্যে মশিউর রহমান খান বলেন, “আমাদের দুই অগ্রজ যারা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে ছাত্রজীবন থেকেই সক্রিয় ছিলেন গত বছরের ৭ নভেম্বর ইস্কাটনে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তারা নিহত হোন। বাংলাদেশে বিপুল পরিমান মানুষ যে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় নিহত হোন কিন্তু এটিকে কখনোই গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে চিহ্নিত করে তা সমাধানে কোন সমন্বিত উদ্যেগ নিতে আমরা দেখিনি। বিগত ফ্যাস্সিট শাসনামলে লুটপাটের প্রধান খাত হয়েছিলো সড়ক ও মহাসড়কগুলো কিন্তু লুটপাটে তারা যতোটা মনোযোগী ছিলেন মানুষের জীবন বাঁচাতে ততটা তৎপর ছিলেন না। যার কারণেই ২০১৮ সালে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের দাবিকে দমাতে শিক্ষার্থীদের উপর বিপুল দমন-পীড়ন করেছিলো তৎকালীন ফ্যাসিস্ট হাসিনার সরকার। আমাদের আবার সরব হতে হবে সড়ককে নিরাপদ করতে, সড়কের নিরাপত্তাকে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। সেজন্যই আমরা এই (বাংলামটর-মগবাজার) সড়কের নাম ‘আরিফ-সৌভিক সড়ক’ করার দাবি জানাই। নিরাপদ সড়ক নিয়ে সচেতনা তৈরীতে আমরা সামনের দিনে আরো কর্মসূচী নিয়ে হাজির হবো।”

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন নিহত সৌভিক করিমের মা রওনক করিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, দীপক কুমার রায়, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি প্রবীর সাহা, গোলাম মোস্তফা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ নভেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হোন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আরিফুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক সৌভিক করিম।

এই বিভাগের আরও সংবাদ