বাগেরহাট
মাদককে না বলুন স্লোগান কে সামনে রেখে বাগেরহাট জেলা ছাত্রদল প্রতিশ্রুতিবদ্ধ


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে ও মাদককে না বলুন স্লোগান কে সামনে রেখে বাগেরহাট জেলা ছাত্রদল প্রতিশ্রুতিবদ্ধ।
শেখ আল মামুনের নেতৃত্বে মঙ্গলবার (০৫ নভেম্বর) সকালে বাগেরহাটের ঐতিহ্যবাহী বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের সাথে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও তারেক রহমানের মেধাবীদের নিয়ে বাংলাদেশ গড়তে চাওয়ার বার্তা পৌঁছে দেওয়া হয়। এ সময় তাদেরকে মাদকবিরোধী লিফলেট ও চকলেট গিফট করা হয় তাদের মাঝে।
এসময় উপস্থিত ছিলেন, আল ইমরান,ওয়ালিদ হাসান, শামিম মুন্সি, মাহিন হাসনাইন সার্জা, রোহিত হালদার, রাফি, হৃদয়, সুব্রত, ইমন, শিলং প্রমূখ।





