রাজশাহী

পুঠিয়ায় পঙ্গু শিশু নিকেতন সমন্বিত অবৈতনিক কলেজের সভাপতি হলেন আল মামুন

ব্যুরো রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার পঙ্গু শিশু নিকেতন সমন্বিত অবৈতনিক কলেজের গভর্নিং বডির নতুন অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক পৌরসভার মেয়র আল মামুন খান’কে সভাপতি ও আতিকুর রহমানকে বিদ্যোৎসাহী সদস্য করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. আবদুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। তবে আগামী ৬ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার বাধ্যবাধকতা রয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এদিকে নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ চাঁন্দ মোহাম্মদ ও এলাকাবাসী।

এই বিভাগের আরও সংবাদ