দিনাজপুর

আন্দোলন সংগ্রাম চলবে যতক্ষণ না জনগনের অধিকার আদায় না হয়: ডা. এ জেড এম জাহিদ

মোঃ শফিকুল ইসলাম শফি ঘোড়াঘাট (দিনাজপুর): আন্দোলন সংগ্রাম শেষ হয়নি, আন্দোলন সংগ্রাম ততক্ষণ চলবে যতক্ষণ না জনগনের অধিকার আদায় হয়। আমাদের কর্মী সভা কেবল শুরু। এই কর্মী সভা এমন ভাবে করতে হবে বিশেষ করে আপনাদের এই ঘোড়াঘাট উপজেলার সহ রংপুর অঞ্চলের ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে বিএনপির দুর্গ গড়ে তুলতে হবে এবং সর্বোপরি উপজেলা এবং পৌরসভাকে আরো শক্তিশালী করতে হবে। এখন সুদিন আসছে অনেক মানুষ আপনার আমার এসে দাঁড়াবে, আমরা তাদের ধাক্কা মেরে সরিয়ে দিতে চাইনা।

কোন অবস্থাতেই দলে বিশৃঙ্খলা করা যাবে না। কিন্তু মনে রাখতে হবে যারা রাজ পথে ছিলেন, যারা বিগত ১৭ বছর শ্রম দিয়েছেন ঘাম ঝড়িয়েছেন আহত হয়েছেন এবং অর্থনৈতিক ভাবে নিঃশ্ব হয়ে গেছেন সে সমস্ত নেতা কর্মীরা নেতৃত্ব দিবেন অন্যরা পাশে থাকবেন। কোন অবস্থাতেই ভাবার কারণ নেই আপনে কাউকে ম্যানীপুলেট করে অথবা কোন ভাবেই নেতা হয়ে যাবেনা। নেতা হওয়ার প্রথম যোগ্যতা হলো আপনে ১৭ বছর বিএনপির দুঃ সময়ে মাঠে ছিলেন কী না। তার পরবর্তীতে আসবে আপনে প্রার্থী হতে পারবেন কি, পারবেন না। একটি দল তারা নীর্তি আদর্শের মধ্য দিয়ে চলবে কোন অবস্থাতেই ফাঁক ফোঁকর দিয়ে হাইব্রিড সমর্থক হওয়া যাবে নেতা হওয়া যাবেনা। কাজেই আপনারা দুঃচিন্তা করবে না, আপানরা সবাই ধানের শীর্ষের লোক হবেন, খালেদা জিয়া তারেক রহমানের লোক হবেন, জিয়াউর রহমানের আদর্শ প্রতি অবিচল থাকবেন।
কোন অবস্থাতেই ভাবার কারণ নেই আপনি ক্ষতি গ্রস্থ হবেন, রাজনীতিতেই আমি প্রথমেই শুনিয়েছি খোরগোশ ও কচ্ছপের গল্প, আপনি ঘুমিয়ে থাকলে খোরগোশ তো হেরেই যাবে। কচ্ছপই ফাস্ট হবে।

গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।

কর্মী সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরী সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক অধ্যাপক আমিনুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদ, সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম, যুবদলের আহŸায়ক জহুরুল ইসলাম শান্ত, সদস্য সচিব মোফাজ্জল হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন কৃষক দলের আহবায়ক জুয়েল সরকার, পৌর যুবদলের সদস্য সচিব সজিব কবির, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়ের হোসেন সাদ্দাম প্রমখ।

এই বিভাগের আরও সংবাদ