হিলিতে জাতীয় যুব দিবস পালিত


হিলি প্রতিনিধি: দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ এমন শ্লোগানে দিনাজপুরের হিলিতে রযালি আলোচনাসভা ও যুব ঋনের চেক বিতরনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
হাকিমপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জাতীয় যুব দিবস উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জাতীয় যুব দিবস এর তাতপর্য তুলে ধরেন। পরে প্রশিক্ষিত ২৩জন যুবকের মাঝে যুব ঋনের চেক বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে এতে উপজেলা সহকারী কমিশনার লায়লা ইয়াসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম শাহসহ অনেকে উপস্থিত ছিলেন।





