কুষ্টিয়া

কুষ্টিয়ার পদ্মায় নিখোঁজ অপর পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া কুমারখালীর শিলাইদহস্থ পদ্মা নদীতে নিখোঁজ হওয়া আরেক পুলিশ সদস্য এ এস আই মুকুলের মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকাল ৭টার দিকে পদ্মানদী পাবনার সুজানগর থানার মোহনপুর এলাকায় ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে পাবনার সুজানগর থানার মোহনপুর এলাকায় পদ্মা নদীতে এ এস আই মুকুলের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় জেলেরা। খবর পেয়ে নৌ পুলিশ তার মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি পাবনা জেলার নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ কুমারখালীতে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে শিলাইদহ এলাকার পদ্মা নদী থেকে এ এস আই সদরুল আলমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার ভোর রাতে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড়কালোয়া এলাকার পদ্মা নদীতে ওয়ারেন্ট ভুক্ত আসা’মি ধরতে গিয়েছিলেন পুলিশের একটি দল। সেখানে দুর্বৃত্তরা তাদের ওপর আক্রমন করলে পুলিশের নৌকা ডুবে যায়। এতে নৌকায় থাকা পুলিশের অন্যান্য সদস্য পদ্মার পানিতে পড়ে যায়। অন্য সদস্যরা সাঁতরে নদীর পাড়ে উঠলেও এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নিখোঁজ হয়।

এই বিভাগের আরও সংবাদ