ছাত্রলীগকে নিষিদ্ধ করায় হিলিতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল


হিলি প্রতিনিধি: সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষনা করায় দিনাজপুরের হিলিতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
হাকিমপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় হিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি হিলি বাজার হয়ে স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দরের চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষনা করায় সরকারকে ধন্যবাদ জানান। সেই সাথে তারা যেন আবারো ভিন্নভাবে ফিরতে না পারে রাজনীতি করতে না পারে সেই ব্যবস্থা গ্রহনের দাবী জানান বক্তারা।
এছাড়া শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করলে হবেনা ৫ই আগষ্টের ঘটনায় আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবী জানান বক্তারা।এসময় সেখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন,সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক,উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেনসহ অনেকে।
পরে বাংলাদেশ থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষনা করায় সকলের মাঝে মিষ্টি বিতারণ করেন ছাত্রদল।





