দিনাজপুর
হিলিতে পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা


হিলি প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলকে সু সাংগঠনিক করে তোলার লক্ষে হিলি পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটির নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির আয়োজনে মঙ্গবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাংগঠনিক বক্তব্যদেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক।
এসময় পৌর বিএনপির, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেকব দল, ও বিভিন্ন ওয়ার্ডে সহ, পৌর ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বত্তব্যে নেতা কর্মীরা বলেন, ৫ আগস্টের স্বৈরাচার পতনের পর দেশে শান্তি ফিরে আসছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের ভারসাম্য বজায় রেখে চলার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।





