বাগেরহাট

মোংলায় ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে থেমে থেমে বৃষ্টি

সুমন,স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে মোংলায় থেমে থেমে বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।সাথে বাতাসও বইছে।মোংলা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে মোংলা আবহাওয়া অফিস।

বুধবার (২৩ অক্টোবর)দুপুরে ঘূর্নিঝড়টি মোংলা বন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দহ্মিন পূর্বে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিমে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকা উত্তাল থাকায় মাছ ধরার সকল নৌকা ও ট্রলারসমূহকে নির্দিষ্ট স্থানে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্নিঝড় ‘দানা’মোকাবেলায় সকল ধরনের প্রাথমিক প্রস্তুতি গ্রহন করেছে মোংলা বন্দর ও মোংলা উপজেলা প্রশাসন। তবে মোংলা বন্দরে সকল কার্যক্রম এখনো স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও সংবাদ