লালমনিরহাট

লালমনিরহাটে ইউনিয়ন পরিষদ বহাল রাখার দাবিতে মানববন্ধন

পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট: লালমনিরহাটে ৫ টি উপজেলার ৪৫টি ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সদস্যাগণ সদস্যপদ বহালের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রধান করা হয়েছে।

দেশে গত ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর অন্তবর্তী সরকার গঠনে পর থেকে জেল পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা জনপ্রতিনিধিগণকে অব্যাহতি দেওয়া হয়। সেই অব্যহতি ইউনিয়ন পরিষদ আওতা মুক্ত ও সদস্যগণের সদস্যপদ বহাল রাখার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলি প্রদান করা হয়েছে ৪৫ ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যাগণ।

রোববার (২০ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) জেলা শাখার আয়োজনে সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে জেলার ৫ টি উপজেলার ৪৫টি ইউনিয়নের ইউপি সদস্যগণ অংগ্রহন করেন। পরে তারা অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

৪৫টি ইউনিয়নের পরিষদের সকল সদস্য ও সদস্যবৃন্দ একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মানববন্ধনে অংশগ্রহণ বিভিন্ন যৌক্তিক বক্তব্য প্রদান করে এবং মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকৃতি প্রদান করেন।

মানববন্ধনে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) জেলা শাখার আহবায়ক আব্দুল করিম বলেন, সকাল থেকে রাত পার্যন্ত, আমরা ইউপি সদস্যরা জনগনের সেবা দিয়ে থাকি। কিন্তু সম্প্রতি মিডিয়ার মাধ্যমে জানতে পারি ইউনিয়ন পরিষদ বিলুপ্তি ঘোষণা করা হবে। আমরা এই ঘোষণার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই। এই সরকারের প্রতি আমাদের আস্থা আছে। ইউনিয়ন পরিষদের সেবার কথা চিন্তা করে। জনগনের দোর গড়ায় সেবা পৌছে দিতে আমারদের ইউনিয়ন পরিষদ বিলুপ্তি থেকে সরকারকে সরে আসতে অনুরোধ করছি।

বাইসস এর জেলা শাখার সদস্য সচিব মন্তাজুর রহমান বলেন, আমরা এই সরকারের অংশিদার হতে চাই। আমাদের ইউনিয়ন পরিষদ বিলুপ্তি না করার অনুরোধ জানাই।তিনি আরো বলেন,বক্তব্যে তারা বলেন আমরা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, আমরা কোন রাজনৈতিক নির্বাচিত হইনি।

বাইসস এর সদর উপজেলা শাখার আহবায়ক আব্দুর রহিম বলেন, আমরা আমাদের পদের মেয়াদ পর্যন্ত থেকে জনগনের সেবা করতে চাই। পরিষদের বিভিন্ন সেবা সদস্যরা দিয়ে আসছে। তাই ইউনিয়নের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বহাল রাখার অনুরোধ জানাই অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে।

এ ব্যাপারে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, জেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাগণ স্বাক্ষরিত একটি লিখিত স্মারকলিপি পেয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট অবগতির জন্য পাঠানো হবে।

এই বিভাগের আরও সংবাদ