কুষ্টিয়া

দৌলতপুরে ইউপি চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধিঃ র‍্যাবের যৌথ অভিযানে কুষ্টিয়া দৌলতপুরের ফিলিপনগর ইউপি চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার হয়েছে। আসামি হলেন ফিলিপনগর এলাকার মহির উদ্দিন আহমেদ মহির ঠাকুরের ছেলে তরিকুল ইসলাম টুকু।

সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে র‍্যাবের যৌথ অভিযানে পাবনা জেলার গোবিন্দপুর গ্রাম থেকে উক্ত আসামিকে গ্রেফতার করে।

এই বিভাগের আরও সংবাদ

উল্লেখ্য, চলতি বছরের গত ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু- কে পূর্ব শত্রুতার জের ধরে দুষ্কৃতিকারীরা ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে নিহতের ছেলে বাদী হয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র‍্যাবের তথ্য সূত্রে জানা গেছে, ফিলিপনগর ইউপি চেয়ারম্যান হত্যা কান্ডে জড়িত আসামিদের গ্রেফতারে র‍্যাবের একটি গোয়েন্দা টিম নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় উক্ত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী প্রধান আসামিকে পাবনা জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ