কুষ্টিয়ার বেবী শপে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস


কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া শহরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাজার হাজার টাকার পোশাক নষ্ট হয়ে গেছে।
রবিবার (১৩ অক্টোবর) দিবাগত মধ্যরাতে কুষ্টিয়া সদর উপজেলার (শহর) এন এস রোড এলাকার মোয়াজ্জেম স্টোরের সামনে রাস্তার অপরজিটে বেবী শপে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস (দমকল) বাহিনী সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানটিতে আগুন লাগে।
খবর পেয়ে কুষ্টিয়া সদর ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট ঘটনাস্থলে এসে দু ঘন্টা ব্যাপী কাজ করে আগুন নেভায়, তবে দোকানের ভিতর থেকে অতিরিক্ত ধোয়া বের হওয়ায় স্থানীয়রা হতাশায় ছিলেন। এতে দোকানে থাকা এক আংশের ফার্নিচার, পোশাক পুড়ে গেছে এবং অন্য পাশের পোশাক পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। রিপোর্ট লেখা পর্যন্ত ধারনা করা হয়েছে এসিতে বৈদ্যুতিক শট সার্কিট হওয়ায় এ ঘটনা ঘটেছে।
এবিষয়ে স্থানীয়রা জানান, আগুন লাগার ঘটনা টের পেয়ে ফায়ার সার্ভিসের টিমকে সংবাদ দেওয়া হয়। পাশের অন্য দোকান মালিক বলেন, বিষয়টি বেবী শপের ম্যানেজারকে অবগত করলে তিনি সহ তার কর্মচারীরা ঘটনাস্থলে আসেন। তবে তাদের আসতে দেরী হওয়ায় স্থানীয়দের উপস্থিতিতে ফায়ার সার্ভিস টিম এলে দোকানের তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করেন দমকল বাহিনীর সদস্যরা।





