দিনাজপুর
ঘোড়াঘাট পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে প্রশাসন


ঘোড়াঘাট( দিনাজপুর)প্রতিনিধি: শারদীয দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা এলাকার ১১ টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম। আজ শনিবার দিন ব্যাপী তিনি এই মন্ডপ গুলো পরিদর্শন করেন।
এসময় তার সাথে ছিলেন, সহকারি কমিশনার(ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ,সেনাবাহিনীর অধিনায়ক মোঃ শামীম আহমেদ, ঘোড়াঘাট থানার ওসি মো.নাজমুল হক,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ফারুক হোসেইন,সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মহন্ত,সাধারণ সম্পাদক রিপন চন্দ্র সরকারসহ অনেকে।





