বাগেরহাট

কোস্ট গার্ডের অভিযানে অবৈধ অস্ত্র-গুলিসহ আটক ১

সুমন,স্টাফ রিপোর্টারঃ খুলনার কামারখোলা এলাকায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে ০১টি অবৈধ ওয়ান শুটার পাইপ গান, ০৪ রাউন্ড কার্তুজসহ ০১ জন দুষ্কৃতিকারীকে আটক।

কোস্ট গার্ড জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দীর্ঘদিন যাবত খুলনা জেলার দাকোপ থানাধীন কামারখোলা ইউনিয়নে শাহারাবাত এলাকায় শাহ আলম শেখ (৫৪) নামক এক দুষ্কৃতকারী অস্ত্র ব্যবহার করে প্রভাব বিস্তার ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এমন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান এবং বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে শাহ আলম শেখকে ০১টি অবৈধ ওয়ান শুটার পাইপ গান, ০২ রাউন্ড তাজা কার্তুজ এবং ০২ রাউন্ড ফাঁকা কার্তুজসহ আটক করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আটককৃত ব্যক্তিকে জব্দকৃত সকল আলামতসহ দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ