লালমনিরহাট

অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানির অভিযোগ

পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট: লালমনিরহাটে শহরের বিডিআর হাটখোলা এলাকায় অসামাজিক কার্য়কলাপের প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন করেছে এলাবাসী। এতে প্রায় তিনশতাধীক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে পৌর-এলাকর ৪ নং ওয়ার্ডের বিডিআর হাট নজরুলটারী এলাকার তিন নারীর বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এ মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ওই এলাকার বাসিন্দা শিউলি বেগম,রোমেনা আক্তার ,শাকিল হোসেন, রায়হান প্রমুখ।

বক্তারা বলেন, এই এলাকায় দীর্ঘদিন থেকে রুবি বেগম, লাইলি বেগম, মনির হোসেন এই তিনজন অসামাজিক কার্যক্রম ও মাদকের সাথে জড়িত থাকায় এলাকাবাসী প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা দেওয়া হয়। এই ব্যক্তিদের কারণে এই এলাকার মান-ক্ষুন্ন হচ্ছে, অন্যান্য এলাকার লোক আমাদের এই এলাকা নিয়ে নানা ধরনের কথা বলে।

এই বিভাগের আরও সংবাদ