গাইবান্ধা

পলাশবাড়ী সরকারি কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার পলাশবাড়ী সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন প্রফেসর মো.হামিদ কলিম।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে নতুন অধ্যক্ষ যোগদানের উপলক্ষে পলাশবাড়ী সরকারি কলেজের শিক্ষক,কলেজ ছাত্রদলের নেতা-কর্মী,কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় তিনি নতুন অধ্যক্ষ প্রফেসর মো.হামিদ কলিম কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী, অভিভাবকবৃন্দসহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।এর আগে তিনি ফুলছড়ি সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গাইবান্ধার ডেভিড কোং পাড়ার সন্তান প্রফেসর মো.হামিদ কলিম ১৯৯৬ সালে ১০ আগস্ট প্রভাষক পদে চাকুরীতে যোগদান করেন।পরে বিভিন্ন কলেজে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে গনিত বিভাগ থেকে এমএসসি পাশ করেছেন এবং ১৬তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে প্রথমে প্রভাষক পদে যোগদান করেন।

এই বিভাগের আরও সংবাদ