গাইবান্ধা
গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলা সদর উপজেলায় বিলের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিতহ রাব্বি মিয়া( ৭) ওই গ্রামের মুনছুর আলীর ছেলে। সোমবার (৭ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ঘাগোয়া ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের কুমারগাড়ী বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই সময় শিশু রাব্বি মিয়ার মা রহিমা বেগম বাড়ির পাশের বিলে শাপলা তুলতে যায়। এসময় শিশু রাব্বিও মায়ের অজান্তে পেছনে পেছনে যায়। কিছুক্ষণ পর তার মা বাড়িতে ফিরে এসে রাব্বিকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বিলের পানি থেকে শিশু রাব্বির মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে ঘাগোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাদশা মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।



